ঢাবি প্রতিনিধি: বিশ্বনবী মুহাম্মদ সাঃ এর জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মাওলিদ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ।
আজ হিজরি সনের রবিউল আওয়াল মাসের বারো তারিখ, এই দিনেই বিশ্বনবী পৃথিবীতে আগমন করেন।
নবীজির আগমনের খুশিতে নাতে রাসুলের মূর্ছনায়ঢাবিতে মাওলিদ মিছিল পালন করা হয়। মিছিলে অংশগ্রহনকারীরা নবীজির শানে বিভিন্ন নাত পরিবেশন করেন। তাদের" ওই নামের সুর ধরিয়া, পাখি যায় গান করিয়া; ওই নামে আকুল হয়ে, ফুল ফোটে সোনার বরণী", "এলো ধরায় ধরা দিতে সে নবী, ব্যথিত মানবের ধ্যানের ছবি"," সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কামলীওয়ালা,কামলিওয়ালা " ইত্যাদি নাত পরিবেশন ও প্লেকার্ড লিখে প্রদর্শন করতে দেখা যায়। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে কলাভবন, কেন্দ্রীয় জামে মসজিদ, মধুর ক্যান্টিন, হলপাড়া, নীলক্ষেত মোড় ও শাহবাগ হয়ে টিএসসি এসে শেষ হয়।
0 coment rios: