গবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

গবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

Post Image

ফারহান হোসেন,গবি প্রতিনিধি: সাভারের গণবিশ্ববিদ্যালয় (গবি) তে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৪ শুরু হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল হোসাইন। এবছর ১৭ টি বিভাগের ছাত্র এবং ১৪ বিভাগের ছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা রেখে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. আবুল হোসাইন তার বক্তব্য বলেন, ‘প্রতিবছর আমরা দুই থেকে তিনটি ইভেন্টের আয়োজন করতাম কিন্তু এ বছর শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শুধুমাত্র ফুটবল খেলার আয়োজন করা হয়েছে যাতে আন্দোলনের পরবর্তীতে পড়ালেখার আর কোন ক্ষতি না হয়’। তিনি আরও বলেন,‘খেলাধুলায় উত্তেজনা থাকবেই সেই উত্তেজনা যেন সীমা অতিক্রম না করে। খেলা চলাকালীন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে’। ছেলেদের উদ্বোধনী ম্যাচে সমাজবিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগকে ৪-১ গোলে পরাজিত করেছে উল্লেখ্য, ছাত্র আন্দোলনের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ এই আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার মধ্যে দিয়ে গণ বিশ্ববিদ্যালয়ের সার্বিক ক্রীড়া কার্যক্রম শুরু হলো।

উয়েফার বিশেষ পুরস্কার পাচ্ছেন রোনালদো

উয়েফার বিশেষ পুরস্কার পাচ্ছেন রোনালদো

 

বুলেটিন বার্তা ডেস্ক:

ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ইউরোপ ছাড়ার আগে চ্যাম্পিয়নস লিগে করেছেন বেশ কিছু রেকর্ড। যা এখনো রয়েছে অক্ষত। ইউরোপে অনবদ্য সাফল্যের স্বীকৃতি হিসেবে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলারকে বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

রোনালদোকে বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়ে উয়েফার বিবৃতিতে সেফেরিন বলেছেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো উয়েফা চ্যাম্পিয়নস লিগের অসংখ্য তারকাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল তারাদের একজন। চ্যাম্পিয়ন্স লিগে তার গোল করার অসাধারণ অর্জন আরও অনেক দিন পর্যন্ত অধরা থেকে যাবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার এই রেকর্ড অতিক্রম করা উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হয়ে থাকবে।’ 

চ্যাম্পিয়নস লিগে ১৮৩ ম্যাচ খেলে গোল করেছেন সর্বোচ্চ ১৪০টি। তালিকায় দ্বিতীয় লিওনেল মেসির চেয়ে ১১ গোল বেশি করেছেন রোনালদো। মেসি নিজেও এখন আর ইউরোপে খেলেন না। রোনালদোর গোলের রেকর্ড আপাতত ভাঙার সম্ভাবনা নেই বললেই চলে।