বন্যার্তদের একদিনের বেতনের টাকা দিবে পবিপ্রবি শিক্ষক সমিতি

বন্যার্তদের একদিনের বেতনের টাকা দিবে পবিপ্রবি শিক্ষক সমিতি

 






পবিপ্রবি প্রতিনিধি:

দেশের বন্যাকবলিত মানুষদের সহায়তায় সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ জমা দেবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষকবৃন্দ। 


শনিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর জেহাদ পারভেজ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।


বাংলাদেশে চলমান আকস্মিক বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষদের সাহায্যার্থে পবিপ্রবি শিক্ষক সমিতি শনিবার (২৪ আগস্ট) সকাল ১১:০০ টায় এক জরুরী অনলাইন সাধারণ সভার আয়োজন করে।


উক্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী বন্যার্তদের সহায়তায় পবিপ্রবির শিক্ষকবৃন্দের এক দিনের বেতনের সমপরিমান অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। অনতিবিলম্বে অর্থ প্রদানের কার্যকর ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানা যায়। 



বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা

  ছবি: সংগ্রহীত

বুলেটিন বার্তা ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

দেশের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা সার্বক্ষণিক মনিটরিং করছেন জানিয়ে তিনি বলেন, ‘১০ জেলায় ৩৬ লাখ মানুষ বন্যাকবলিত। নিহত হয়েছেন দুজন আর নিখোঁজের খবর নেই।

নদীগুলো ভরাট হওয়ায় দ্রুত বন্যার পানি ছড়িয়ে পড়েছে বলেও উল্লেখ করে শফিকুল আলম।

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা জানিয়ে প্রেস সচিব বলেন, ‘বৈঠকে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতার কথা বলেছেন ভারতীয় হাইকমিশনার। তিনি জানান, ত্রিপুরার বন্যা অনাকাঙ্ক্ষিত, এতে দুদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সয়ংক্রীয়ভাবে বাঁধ খুলে গেছে বলেও মন্তব্য করেছেন প্রণয় ভার্মা।’