পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের বদলি

পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের বদলি



মো: নাজমুল, পিপিআই প্রতিনিধি:

পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের (পিপিআই) অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খানকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় এর অধীনে কারিগরি শিক্ষা বোর্ড একটি নোটিশ প্রকাশ করে।

উক্ত নোটিশ অনুযায়ী, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষ পদে বদলি হয়েছেন। 

পিপিআইতে থাকাকালীন তিনি ছিলেন ছাত্র-বান্ধব শিক্ষক। এছাড়াও ইনস্টিটিউটের মান উন্নয়নে তিনি সার্বিক ভূমিকা পালন করেছেন। 
পিপিআইতে শিক্ষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করায় বিক্ষোভ সমাবেশ

পিপিআইতে শিক্ষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করায় বিক্ষোভ সমাবেশ





মো: নাজমুল, পিপিআই প্রতিনিধি:

পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে (পিপিআই) শিক্ষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করায় বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১০টায় পিপিআই মাঠ প্রাঙ্গনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

উক্ত সমাবেশের আয়োজক ছিলেন পটুয়াখালী পলিটেকনিক ইন্সটিউটের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, কিছু তৃতীয় পক্ষ পিপিআই শিক্ষকদের নিয়ে ষড়যন্ত্র করছে। পিপিআই শিক্ষার্থী এই ষড়যন্ত্র কোনভাবেই সফল হতে দেবে না। তাই তারা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। উক্ত বিক্ষোভ সমাবেশে  ৩০০ এর অধিক শিক্ষার্থী যোগদান করেছে। 

সাকিব নামের একজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায় যে, কোন প্রকার ষড়যন্ত্র মোকাবিলায় তারা সব সময় সজাগ আছে। সাধারণ শিক্ষার্থীরা চায় পিপিআই একটি সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। যেখান থেকে তৈরি হবে হাজারো দক্ষ ইঞ্জিনিয়ার।