ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বগুড়া জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আলী আরমান রকি আহ্বায়ক ও একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাদ আল মায়াজকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।
মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সংগঠনটির সভাপতি বাপ্পা হোসাইন বাপ্পী ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাহাদী হাসান, গণিত বিভাগের মেহেদী হাসান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ইসরাফিল ইসলাম, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের মরিয়ম আক্তার মিথিলা ও পাপড়ি রানী মোদক এবং আইন বিভাগের ফজলে রাব্বী।
নব নির্বাচিত কমিটির আহবায়ক আলী আরমান রকি বলেন, 'বগুড়া জেলা থেকে আগত শিক্ষার্থীদের প্রাণের সংগঠন বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতি। আহ্বায়ক হিসেবে আমাকে মনোনীত করার জন্য সম্মানিত উপদেষ্টা ও সাবেক নেতৃবৃন্দ ও বর্তমান সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি। আমার লক্ষ্য থাকবে সবাইকে সাথে নিয়ে সংগঠনকে গতিশীল করা। শিক্ষার্থীদের জন্য কল্যাণকর এমন নানাবিধ সৃষ্টিশীল ও বুদ্ধিবৃত্তিক জ্ঞানচর্চার সুযোগ থাকে এমন কিছু কাজ করার উদ্যোগ গ্রহণ করতে চাই। আশা রাখি জেলা ছাত্র কল্যাণে যুক্ত থাকার মধ্য দিয়ে পরস্পর ভ্রাতৃত্ব ও সম্প্রীতি গড়ে উঠবে। সুখে দুঃখে আমরা একে অপরের পাশে থাকতে চাই। সবার সহযোগিতা কামনা করছি। সবার সহযোগিতা ও অংশগ্রহণে বগুড়া জেলা ছাত্র কল্যাণকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বুকে শ্রেষ্ঠ ও মডেল জেলা কল্যাণ হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করছি।'
0 coment rios: