জাঁকজমক আয়োজনে ইবিতে 'দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত

Post Image

ইবি প্রতিনিধি: জাঁকজমক আয়োজনে বিপুল উৎসাহের মধ্যে দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা।

এতে দীর্ঘ বন্ধের পরে যেন প্রাণ ফিরে পেয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণ ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এ অনুষ্ঠান আয়োজন করে 'জাগ্রত মঞ্চ'। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে হামদ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে গান, কবিতা ও নাটিকা পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের ব্যাতিক্রম সাহিত্য ও সাংস্কৃতিক জোট এবং জাগ্রত মঞ্চের শিল্পীরা। এতে সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ, আমরা অনেকদিন পর এটা সুস্থ সুন্দর পরিবেশ পেয়েছি। আমরা ক্যাম্পাসে সুস্থ ধারার সংস্কৃতি চর্চা করতে চাই। এতোদিন সব জায়গায় একটা অপসাংস্কৃতিক আগ্রাসন চলছে। তাই বিদেশী অপসংস্কৃতি থেকে মুক্ত হয়ে একটা সুস্থ সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চাই। আজকের আয়োজন খুবই প্রানবন্ত করে তুলছে আমাদের। অনুষ্ঠানের আয়োজকরা জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আগে মানুষের স্বাধীন মতপ্রকাশের স্বাধীনতা ছিলোনা। এর আগে ঢাবিতে যখন কাওয়ালির আয়োজন করা হলে সেখানে স্বৈরাচারের দোসররা বাধা প্রদান করে। আমাদের আজকের এই আয়োজন মূলত সেই স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ।


শেয়ার করুন

0 coment rios: