ফারহান হোসেন, গবি প্রতিনিধি: গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ‘গবিসাস’ এর কার্যালয়ে হামলার ঘটনায় ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে গণ বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (১৫ সেপ্টেম্বর) গবি রেজিস্টার(ভারপ্রাপ্ত)আবু মুহাম্মাদ মুকাম্মেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। উক্ত কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. রফিকুল আলম। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আফরোজা সিদ্দিকা, আব্দুর রউফ বিদ্যুৎ, রাজীব হায়দার রোমান, ডা. জামিনুর রহমান ও কনক চন্দ্র রায়। জানা যায়, আন্তঃবিভাগীয় ফুটবল খেলাকে কেন্দ্র করে গত ১১ সেপ্টেম্বর ক্যাম্পাসে অন্তত দুই দফায় মারামারির ঘটনা ঘটে। গবিসাস এ ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ করে। পরের দিন কতিপয় শিক্ষার্থী উক্ত সংবাদকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করে সংগঠনটির কার্যালয়ে হামলার চেষ্টা করে। এ সময় তারা কার্যালয়ে তালা লাগানোর হুমকি দেয় এবং সংবাদ প্রকাশের জন্য ক্ষমা না চাইলে কার্যালয় বন্ধ করে দেওয়ার হুমকি প্রদান করে।
0 coment rios: