শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে নানা আয়োজনে জাবিতে ঈদে মিলাদুন্নবী সঃ উদযাপিত হয়েছে।
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল এগারোটায় জাবির কেন্দ্রীয় জামে মসজিদে শুরু হয় এই আনুষ্ঠানিকতা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য জনাব ডক্টর সৈয়দ কামরুল আহসান।
সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দিনটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের গ্যালারীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হযরত মোহাম্মদ (সাঃ)-এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে উপাচার্য বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পৃথকভাবে পুরষ্কার বিতরণ করেন।
আলোচনা সভায় অধ্যাপক ড. মো. মানছুরুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. মো. আব্দুল্লা হেল বাকী। তিনি রাসুল (সাঃ) এর সামগ্রিক জীবনপদ্ধতি, সামাজিক সম্পর্ক, অর্থনৈতিক লেনদেন, রাষ্ট্রীয় কর্মকাণ্ডসহ সকল ক্ষেত্রেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচারণার ব্যাখ্যা করেন । রাসুলের জীবন, শৈশব, বাল্যকাল, সাংসারিক জীবন, নবুয়ত লাভ এবং তার জীবনে ঘটে যাওয়া প্রত্যকটি মুহুর্ত নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি আরও বলেন, কেউ যদি ত্রিশ পারা কোরআন অধ্যয়ন করে, প্রতিটি সুরায় থাকা নবীর নাম এবং তার কার্যবিবরণী কর্ম কিরুপ ছিল এইসব ব্যাখ্যা লিখে একটি ডাইরি তৈরি করতে পারেন, পরবর্তীতে নোটকৃত ডায়েরি মূল্যায়ন সাপেক্ষে উমরাহ হজ্জ করাবেন বলে ঘোষণা দেন।
আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা ড. মাহমুদুল হাসান ইউসুফ বলেন, ইসলামকে নিয়ে সমাজে কিছু ভুল ধারণা আছে। সে সমস্যাগুলো ধরে অন্যরা নানা প্রশ্নবাণে জর্জরিত করে৷ তারা ভার্সিটিতে ছাত্রদের কিছু প্রশ্ন তুলে দিয়ে মনে দ্বিধা সৃষ্টি করে। বিদায় হজ্জের ভাষণে রাসূল (সা) সাম্য, মানবতা, নারী অধিকারের কথা স্পষ্টভাবে উচ্চারণ করেছেন। কিয়ামত পর্যন্ত কোরআনের বিধান প্রাসঙ্গিক। কুরআন ও হাদীসের মূল উৎস থেকে জ্ঞান আহরণ করলে সকল ধরনের বিভ্রান্তি দূর করা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে একজন প্রাক্টিসিং মুসলিম হিসেবে নিজেকে নিয়ে গর্ববোধ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।তিনি বলেন, “মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমাদেরও ভুল হতে পারে। নবী (সাঃ) আমাদের সকলের অনুকরণীয় আদর্শ তাই রাসুল এর জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের ভুল সংশোধন করা উচিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তোমাদের উচিত সকল ধরনের অপরাধমূলক কাজ ও দ্বন্দ্ব থেকে দূরে থাকা এবং ধর্ম ও ইসলামী জীবন ব্যবস্থা মেনে চলার চেষ্টা করা।”
0 coment rios: