বন্যার্তদের পাশে ইবির লালন শাহ হল

ইবি প্রতিনিধি:

দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বানভাসি মানুষের সহযোগিতায় নগদ অর্থ সহায়তা দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হল কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় হলটির প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন বন্যার্তদের জন্য এই অর্থ প্রদান করেন। এসময় অর্থ গ্রহণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি'র সমন্বয়ক এস এম সুইট।


এসময় সমন্বয়ক এস এম সুইট বলেন, বন্যা শেষে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পূর্ণবাসন ও আর্থিক সহযোগিতায় দেশবাসীকে সম্মিলিত ভাবে এগিয়ে আসতে হবে। দেশের ক্লান্তিকালে সকলেই সহযোগিতা করছে। বন্যার্তদের পাশে থাকায় লালন শাহ হল কর্তৃপক্ষকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


হল প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন বলেন, ছাত্র জনতা যেভাবে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে দেশের সংস্থার করছে তা প্রশংসনীয়। ছাত্র জনতা দেশকে নেতৃত্ব দিলে দেশ দ্রুত এগিয়ে যাবে। অভ্যুত্থানের পরবর্তী দেশের এত বড় একটা বন্যায় লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। দেশের সকল স্তরের মানুষ যে যেভাবে পারছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। 



শেয়ার করুন

0 coment rios: