মিরাজ হোসেন, বশেফমুবিপ্রবি প্রতিনিধি: আজ ১৫ সেপ্টেম্বর রোজ রবিবার বেলা আনুমানিক ৩:৩০ মিনিট এ জামালপুর সদর উপজেলার বাইপাস নামক স্থান থেকে দিকপাইতগামী একটি সিএনজি চালকের সাথে বাকবিতন্ডায় জড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জামালপুর বিজ্ঞন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) ভূতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বনি আমিনের সাথে।
বনি আমিনের ভাষ্যমতে সে ঐ CNG তে বাইপাস থেকে উঠে দিকপাইত নামলে, CNG চালাক তারথেকে দৈনন্দিন ভাড়ার থেকে অতিরিক্ত অর্থ দাবি করে। এই অতিরিক্ত অর্থ ভুক্তভোগী দিতে অস্বীকৃতি জানায় এবং তাদের কাছে অতিরিক্ত অর্থের দাবি করার কারণ জানতে চাইলে তারা তাদের CNG সিন্ডিকেট সম্পর্কে বলে যে” তাদের CNG সিন্ডিকেটের মাস্টার তাদের থেকে চাঁদা আদায় করে প্রতিনিয়ত এবং এই চাঁদার কারণে তারা অতিরিক্ত অর্থ আদায় করে যাত্রীদের কাছ থেকে। তৎক্ষনাৎ বনি CNG সিন্ডিকেট মাস্টার সম্পর্কে জানতে চাইলে CNG চালাক তার সাথে বিরূপ আচারণ করে এবং আশেপাশে থাকা তারই কিছু অনুসারীদের সহযোগিতায় তাকে জোর করে তার গাড়িতে চাপিয়ে “জামালপুর ইকোনমিক জোন” সংলগ্ন স্থানে নিয়ে এসে তাকে উদ্দেশ্য করে মারবার জন্য উদ্যোততো হয়। তখন স্থানীয় কিছু শিক্ষার্থীদের সহয়তায় বনি আমিন কে উদ্ধার করা হয়, এমতাবস্থায় সেখানে তার বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রসাশন এবং তার বিভাগীয় প্রধানের সহয়তায় ঘটনাস্থলে পৌঁছে বনি আমিনকে নিয়ে CNG স্ট্যান্ডের মাস্টারের কাছে পৌছায় । এবং মাস্টার সম্পর্কে আনা সকল অভিযোগ তাকে অবহিত করলে তিনি অস্বীকৃতি জানায় এবং মাস্টার মোঃ শাহীন আলম সহ সেখানকার কিছু CNG চালক আরও জানায় তাদের স্ট্যান্ডে কেন্দ্রীয়ভাবে কোন প্রকার চাঁদাবাজী নেই। কিন্তু কিছু অসাধুমহল তাদেরকে মানুষের সামনে বাজেভাবে উপস্থাপনের জন্য এমন কর্মকান্ড ঘটাচ্ছেন। তারা আরও আশ্বস্ত করেছেন এ বিষয়টি সুস্থ তদন্তের মাধ্যমে এই চক্রকে খুঁজে বের করবেন এবং যারা এই কর্মকান্ডের সাথে যুক্ত থাকবেন তাদেরকে আইনের আওতায় আনবেন।
0 coment rios: