ফয়সাল, নজরুল বিশ্ববিদ্যালয়: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের উদ্যোগে আয়োজিত ক্রীড়া সপ্তাহ উদযাপিত হলো আনন্দ-উল্লাসে।
বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমজমাট এ আয়োজনটি ১৭ ও ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। মার্কেটিং বিভাগের সংগঠন ‘মার্কেটিং ক্রু’ এই আয়োজনের তত্ত্বাবধানে ছিল, যেখানে ১৫, ১৬ ও ১৭তম ব্যাচের নব্বই জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মার্কেটিং বিভাগের সম্মানিত শিক্ষক কুমার বিশ্বজিৎ সাহা ও মাহমুদা আক্তারের তত্ত্বাবধানে ইনডোর খেলা এবং বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেয়। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল সুস্থধারার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধি করা। প্রতিযোগিতাগুলোর মধ্যে দাবা, লুডো, হাঁড়িভাঙা, গোলক নিক্ষেপ, মারবেল দৌঁড়, কাঁনামাছি, চেয়ার যুদ্ধ এবং বালিশ যুদ্ধ ছিল অন্যতম।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বুদ্ধি ও কৌশলের পরিচয় দিয়ে একে অপরকে পরাজিত করার চেষ্টা করে, যেখানে দাবা খেলাটি ছিল বিশেষ আকর্ষণ। শারীরিক সক্ষমতার পরীক্ষা হিসেবে হাঁড়িভাঙা ও মারবেল দৌঁড় ছিল মজার খেলা। এছাড়াও চেয়ার যুদ্ধ ও বালিশ যুদ্ধও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ নিয়ে আসে।
শিক্ষকদের অংশগ্রহণ শিক্ষার্থীদের উৎসাহিত করে। শিক্ষার্থীরা জানান, শিক্ষকদের অংশগ্রহণের মাধ্যমে তাদের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় হয়েছে।
স্পোর্টস উইংয়ের উপদেষ্টা কুমার বিশ্বজিৎ সাহা বলেন, "এই আয়োজনটি আমাদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ ছিল, তবে শিক্ষার্থীদের চোখে-মুখে আনন্দ দেখে আমরা সন্তুষ্ট।" এছাড়াও সহ-উপদেষ্টা মাহমুদা আক্তার জানান, "মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণ আমাদের আশা ছাড়িয়ে গেছে।"
বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীরা পুরস্কৃত হয়। দাবায় জুনায়েদ হাসান খান, হাঁড়িভাঙায় সাব্বির মিয়া, এবং বালিশ যুদ্ধে মো. রিয়াজ , লুডু খেলায় আশেক নাজেবুল্লাহ এবং আব্দুল মোমেন, ক্যারাম খেলায় জাহিদ হাসান সাগর ও তৌহিদুল ইসলাম প্রথম স্থান অধিকার করেন ।
নজরুল বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগে বর্তমানে চারজন শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে । খেলাধুলা , সাংস্কৃতিক আয়োজন , উদ্যোক্তা মেলাসহ , নানান কর্মশালা আয়োজনে বিভাগটি অন্যান্য বিভাগ থেকে একধাপ এগিয়ে রয়েছে ।
0 coment rios: