ইবিতে অফলাইনে ক্লাস শুরুর সিদ্ধান্ত

Post Image

ইবি প্রতিনিধি: অবশেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি।

রোববার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে সূত্রে জানা যায়, শনিবার (২১ আগস্ট) অনুষ্ঠিত ডিনস কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সশরীরে ক্লাস নেওয়ার ব্যাপারে বিভাগীয় একাডেমিক কমিটিতে সিদ্ধান্ত নিয়ে ক্লাস চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওর জন্য অনুরোধ করা হলো।

এই চিঠির অনুলিপি ইতোমধ্যে অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতিসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়েছে। শিক্ষার্থী ও বিভাগীয় সভাপতিদের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসান বলেন, এরকম একটা চিঠি বিভাগে এসেছে। আমরা একাডেমিক কমিটিতে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নিব এবং বিষয়টা অবশ্যই ইতিবাচকভাবে দেখা হবে। এসময় শিক্ষার্থীদের জন্য পরিবহন সেবা নিশ্চিতেরও আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে গত ১ জুলাই অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দেয় ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার পতনের পর অনলাইনে ক্লাস শুরু হলেও অফলাইনে ক্লাস বন্ধ ছিলো।


শেয়ার করুন

0 coment rios: