ফারহান হোসেন, ক্যাম্পাস প্রতিনিধি:
কুমিল্লার জেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত খামারিদের পশুখাদ্য ও প্রয়োজনীয় ঔষুধ সরবারহ করা হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) গবির ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে কুমিল্লা জেলার বন্যাকবলিত তিনটি উপজেলা - নাঙ্গলকোট, মনোহরগঞ্জ ও লাকসামে পশুখাদ্য ও প্রয়োজনীয় ঔষুধ সরবারাহ করে।
সকালে এ আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন, লাকসাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম রকিবুল হাসান। উদ্বোধনকালে তিনি বলেন,'বন্যায় মানুষের জন্য আমরা ত্রানের ব্যাবস্থা করতে পারলেও প্রানিখাদ্যের যোগান আমরা দিতে পারিনি।' এসময় তিনি উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রসংশা করেন এবং বলেন 'এরকম উদ্যোগ যদি আমরা নিয়মিত নিতে পারি তাহলে অনেক বিত্তশালী প্রাণিসম্পদের উন্নায়নে এগিয়ে আাসবে।'
শিক্ষকদের পক্ষ থেকে ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদের শিক্ষক ডা. জামিনুর রহমান বলেন,মানুষের কল্যাণের জন্য প্রাণীর সৃষ্টি। আজকে মানুষ অসহায়। এই অসহায় মানুষের সহায়তার মাধ্যমে শক্তি জোগানোর উদ্দেশ্যেই আমাদের আসা। আমরা আপনাদের পাশে আছি'।
লাকসাম উপজেলায় পশুখাদ্য বিতরণ কালে কুমিল্লা
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব চন্দন কুমার পোদ্দার বলেন, 'গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছে তা সমুদ্রের মধ্যে এক ফোটা জল ফেলার মতো।'তিনি আরও বলেন, ' আমি সরকারিভাবে কিছু আনতে পারিনি কিন্তু উনারা এতো অল্প সময়ের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে এত আয়োজন করায় আমি কুমিল্লা বাসীর পক্ষ থেকে তাদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি'।
জানা যায়, এ আয়োজনের মাধ্যমে ৮ জন শিক্ষক ও ৩৫ জন শিক্ষার্থী তিনটি দলে ভাগ হয়ে তিন উপজেলায় খামারীদের মধ্যে প্রায় ২৫০০ কেজি ফিড ও প্রয়োজনীয় ঔষুধ, খড়, নেপিয়ার ঘাস প্রায় ৫০০ খামারীদের মাঝে সরবারাহ করে।
উল্লেখ্য, উক্ত ক্যাম্পেইনের সার্বিক পৃষ্ঠ পোষকতায় ছিল বিনিময় ফিড লিমিটেড, একুশে এগ্রো ফিড্স এন্ড ফার্ম, লাকি ফিড লিমিটেড, স্মাট বায়োটেক ইন্টান্যাশনাল, জেএফএল, হাজি ফিড, এম. এম. এনিমেল হেল্থ, জামান এগ্রো, হিল টাস্ট এগ্রো ভেট এবং বোনাফিড এগ্রো ভেট লিমিটেড, বাংলাদেশ।
0 coment rios: