বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন জবি উপাচার্য

Post Image

জুবায়ের, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সকল শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মো: রেজাউল করিম, পিএইচডি। এ সময় শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। তাছাড়াও শহিদদের স্বরণ করে স্বৈরাচারমুক্ত বিশ্ববিদ্যালয় গড়ার আশাবাদ ব্যাক্ত করা হয়।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগসমূহের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

0 coment rios: