ঢাবি প্রতিনিধি : যমুনা গ্রুপ কর্তৃক অবৈধভাবে দখলকৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী নুরুন্নাহার খানমের ৩০ শতাংশ জমি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে যমুনা গ্রুপের অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধারের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে নুরুন্নাহার বলেন," যমুনা গ্রুপ আমার ৩০ শতাংশ জমি অবৈধভাবে দখল করে নিয়েছে। তারা যখন জমি দখল করে তখন আরো কিছু লোকের জমি দখল করে। সে সময় আমরা সেখানে উপস্থিত ছিলাম। কিন্তু সেখানে ২০০/৩০০ সন্ত্রাসী বাহিনীর আক্রমণে আমরা প্রাণের ভয়ে সরে যাই। পরবর্তীতে দখলকৃত জমিতে "যমুনা ইলেক্ট্রনিক্স কোম্পানী করার পরে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের সাথে আমরা স্বপরিবারে দেখা করে জমির দাবি করি। তখন উনি দলিল দেখে বললেন, উনার ভূমি এর জিএম আব্দুল কাদের সাহেবের সাথে কথা বলতে। আমরা কাদের সাহেবের সাথে দেখা করলাম। উনি বললেন আপনি জমির নামজারি, জমির খতিয়ান এগুলো নিয়ে আসেন। তখন আমরা রেজিস্ট্রি নিয়ে আপনাকে টাকা দিব। আমি ২০১৭ সালে মার্চ/এপ্রিল মাসে ওনাকে যাবতীয় কাগজপত্র জমা দেই। তখন উনি নূরুল ইসলাম বাবুলের কাছে যান জমির দাম নির্ধারণ ও রেজিস্ট্রির তারিখ নেওয়ার জন্য। তখন নূরুল ইসলাম বাবুল ৩০ শতাংশ জমি ৩ লক্ষ টাকায় রেজিস্ট্রি দেওয়ার কথা বলে। এটা শুনে আমি হতবাক হয়ে যাই এবং এত কম টাকায় জমি দিতে রাজি হইনি।
এরপরে নূরুল ইসলাম বাবুল করোনায় মারা যায়। আমি জিএম কে বলি, আমার জমির কী করবেন? উনি বললেন, আপনি কাগজ পত্র নিয়ে আসেন। করোনা পরিস্থিতি ভালো হলে আমি আবার যোগাযোগ করি তখন জিএম আমাকে না চেনার ভান করে এবং জমি অর্ধেক আছে সেটা বলে আমাকে পাঠিয়ে দেয়।
অবশেষে গত মার্চ মাসের র্যাবের ডিজি সাহেবের সহায়তায় আবার যমুনার অফিসে যাই। তখন জিএম বলে আপনার তিন দাগ জমি আছে সেটা আমরা নিতে পারব।
তারপর, একজন পরিচালক আমার জমির দায়িত্ব নিলেন এবং নূরুল ইসলাম এর মেয়ে মনিকা ম্যাডাম এর কাছে গেলেন। আমি উনাকে বললাম, আমার যে জমিটায় কোম্পানী করছেন এর মূল্য বেশী। আমাকে শতাংশ প্রতি ২০ লক্ষ করে দিবেন। পরিচালক ম্যাডাম এর কাছে প্রস্তাব নিয়ে গেলেন কিন্তু ম্যাডাম এ প্রস্তাবে রাজি নয়। সে তখন ১ লক্ষ ৫০ হাজার টাকা করে শতাংশ দিবে এর বেশি পারবেনা বলে জানায়।
এখন, সাংবাদিক ভাইয়েরা, আমার ছাত্র-জনতা, দেশবাসী সকলের কাছে আমি জানতে চাই শিল্প এলাকার জমি কি এত কম মূল্য হয়? আমি আমার ৩০ শতাংশ জমি চাই।
কারণ আমার স্বামী-খুবই অসুস্থ্য-প্যারালাইজড, দুইটি মেয়ে আছে। তাদের ভরণ পোষণ, লেখা পড়া এবং আমার স্বামীর চিকিৎসা করানোর কোন অর্থ নাই। আমি অত্যন্ত অসহায়ভাবে মানবেতর জীবন যাপন করছি। এই জমিটা উদ্ধার করতে পারলে আমি স্বস্তিতে জীবন যাপন করতে পারব। তাই সকল সাংবাদিক ভাই ও সমন্বয়কদের সহযোগিতা চাই ও হস্তক্ষেপ কামনা করছি।
0 coment rios: