গবিতে আয়োজিত হতে যাচ্ছে সাংস্কৃতিক বিপ্লব

Post Image

ফারহান হোসেন, গবি প্রতিনিধি: জুলাই বিপ্লব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সাভারের গণবিশ্ববিদ্যালয়ে (গবি) আয়েজিত হতে যাচ্ছে সাংস্কৃতিক ধর্মী অনুষ্ঠান ‘সাংস্কৃতিক বিপ্লব ২০২৪’

মঙ্গলবার (২৪সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই ব্যতিক্রম ধর্মী সাংস্কৃতিক অনুষ্ঠানটি।



পুরো আয়োজন জুরে থাকছে গ্রাম বাংলার ঐতিহ্য বাউল গীতি,নজরুল গীতি, দেশাত্মবোধক গান, আধুনিক গান, কবিতা,নৃত্যসহ আরো অনেক কিছু।

আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছে গণ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আয়োজন সম্পর্কে আয়োজক কমিটির এক শিক্ষার্থী বলেন, ‘এই অনুষ্ঠানটি সফল করার জন্য শিক্ষার্থীরা দিন রাত এক করে অনুশীলন করছে। আমরা অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনে শতভাগ আশাবাদী’।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ‘গন বিশ্বিবদ্যালয় মিউজিক ক্লাব (জিবিএমসি)’ ও ব্যান্ডদল ‘স্বরূপ’ এর পরিবেশনা। জিবিএমসির সভাপতি আব্দুল্লাহ আল আলাফ বলেন,‘দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতা উদযাপনে এই আয়োজন। আশাকরি সকলের সহযোগীতায় আমরা একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারব।’

উল্লেখ্য, দুপুর তিনটা থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলবে অনুষ্ঠানটি।


শেয়ার করুন

0 coment rios: