তিতুমীর কলেজে খুলনা জেলা ছাত্রকল্যাণের দায়িত্বে মতিউর-সোহেল

Post Image

তিতুমীর কলেজ প্রতিনিধি: সরকারি তিতুমীর কলেজে খুলনা জেলা ছাত্রকল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। ২২ সেপ্টেম্বর (রোববার) এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৮-১৯ বর্ষের শিক্ষার্থী মতিউর রহমানকে সভাপতি এবং সোহেল রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সভাপতি মো. মতিউর রহমান বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল খুলনা থেকে তিতুমীর কলেজে আসা সকলের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। পরস্পরের সহযোগিতায় এগিয়ে যেতে চাই। খুলনা জেলার শিক্ষার্থীদের কল্যাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো এবং সকলের উন্নয়ন ও প্রগতির পথ সুগম হবে।

সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, খুলনা থেকে আমাদের কম স্টুডেন্ট, কিন্তু তারপরও আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে থাকতে চাই। একটি শক্তিশালী প্লাটফর্ম তৈরি করতে চাই, যা তাদের শিক্ষাজীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে।


শেয়ার করুন

0 coment rios: