দলীয় কোন্দল নিরসন করে মাঠ গোছাতে ব্যস্ত বিএনপি, আত্মগোপনে আ’লীগ

ছবি: সংগৃহীত 

বরগুনা জেলা প্রতিনিধি :

বরগুনা জেলার তালতলী উপজেলা বিএনপির দলীয় কোন্দল নিরসন করে ভোটের মাঠ গোছাতে ব্যস্ত বিএনপি, আত্মগোপনে আওয়ামী লীগ।


ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগষ্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পরে তালতলীতে উজ্জীবিত হয়ে  রাজনৈতিক মাঠ দখলে বিএনপি ও ইসলামি দল গুলো। বরগুনার দুটি নির্বাচনী এলাকার বরগুনা সদর বরাবরই আওয়ামী লীগের দখলে থাকে কিন্তু এবছর ভিন্ন রুপ দেখতে পাচ্ছেন সাধারণরা।বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতাদের পদচারণায় এই আসন দখলের সকল কাজ তারা চালিয়ে যাচ্ছে।অন্য দিকে ইসলামি দল গুলো চাচ্ছে এই সুযোগে তারা বরগুনা সদর আসন দখলে নিতে।কিন্তু আওয়ামী লীগ আত্মগোপন করে আছেন।

তালতলী উপজেলা বিএনপির সদ্য বহিস্কৃত সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন তালতলী উপজেলা বিএনপির মধ্যে দলীয় কোন কোন্দল নেই যেটা রয়েছেন তা স্থানীয় ভোটের রাজনীতিতে নিজেদের মধ্যে মনমালিন্য। 


তালতলী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উদীয়মান তরুন বিএনপি নেতা আতিকুর রহমান অসিম বলেন তালতলী উপজেলা বিএনপির দলীয় কোন্দল কিছুটা রয়েছে এর কারন হচ্ছে জেলা বিএনপির দীর্ঘ দিন কমিটি না থাকায়, আমরা আশা করি খুব শীঘ্রই বরগুনা জেলা কমিটি কেন্দ্র থেকে ঘোষণা হবে। তারপর তালতলী উপজেলা বিএনপির দলীয় কোন্দল নিরসন হবে ইনশাল্লাহ। 

তালতলী উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শহিদুল হক কে মুঠোফোনে কল দিলও তাকে পাওয়া যায়নি।

বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তালিমুল ইসলাম পলাশ বলেন আমাদের জেলা কমিটি খুব শীঘ্রই হবে তারপর তালতলী, আমতলী সহ যেসকল উপজেলায় কিছুটা সমস্যা রয়েছে সমাধান হবে। 

তালতলী উপজেলা আওয়ামী লীগের নেতাদের সাথে কোন ভাবেই যোগাযোগ করা সম্ভব হয় নি।




শেয়ার করুন

0 coment rios: