তরুণ লেখক ফোরাম ইবি শাখার নতুন কমিটি

Post Image

ইবি প্রতিনিধি :বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৪-২৫ কার্যবর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের খায়রুজ্জামান খান সানি এবং সাধারণ সম্পাদক আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আশিকুর রহমান মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার  (১৯ সেপ্টেম্বর ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন। বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।

নব মনোনীত সভাপতি খায়রুজ্জামান খান সানি বলেন, আমাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী  বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মনোনীত করায় কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করছি সকলের ঐক্যবদ্ধ, ঐকান্তিক প্রচেষ্টা ও সকলের সহযোগিতার মাধ্যমে আমরা সুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্যে কাজ করতে পারবো।

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। এছাড়া ইবি শাখা পরপর চার বারের বর্ষসেরা শাখা নির্বাচিত হয়।


শেয়ার করুন

0 coment rios: