শিক্ষায় সকল বৈষম্য দূরকরণের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

Post Image

মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় শিক্ষায় বৈষম্য দূরকরনে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজের স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে স্মারক লিপি পেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিনের বরাবর স্মারক লিপি প্রদান করেন উপজেলার মাধ্যমিক ও কলেজ স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ।


শেয়ার করুন

0 coment rios: