বশেফমুবিপ্রবিতে মধ্য রাতে মিছিল

Post Image

মিরাজ হোসেন, বশেফমুবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে গভীর রাতে মিছিল করেছে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে ছত্র হল থেকে শুরু হয় এই মিছিলটি প্রধান। মিছিলটি ছাত্র হল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। পূজার ছুটির আগেই ভিসি নিয়োগ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এবং দ্রুত ভিসি নিয়োগ দাবি জানান এই মিসিলটির মাধ্যমে।

মিছিলে শিক্ষার্থীদের স্লোগানগুলো ছিল: “আর নয় বিজ্ঞাপন, চাই দ্রুত প্রজ্ঞাপন,” “শিক্ষার্থীদের লক্ষ্য— দক্ষ ভিসি,” “ঢাবি-রাবি সবাই পেল, জামালপুর কেন পিছিয়ে গেল,” “এক দফা, এক দাবি— দ্রুত প্রজ্ঞাপন জারি,” এবং “ঢাবি-রাবি স্বর্গে, জামালপুর কেন মর্গে?”

গত সোমবার (৫ আগষ্ট) ছাত্রআন্দোলনের মাধ্যমে সৈরাচার সরকার পতনের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সৈরাচার সরকার কতৃক অনিয়মতান্ত্রিকভাবে নিয়োগকৃত ভিসি পদত্যাগ করে। তারাই পরিপ্রেক্ষিতে বশেফমুবিপ্রবির ভিসি পদত্যাগ করেন। কিন্তু গত দুই মাসের ব্যবধানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ করা হলেও বশেফমুবিপ্রবি এ দিক দিয়ে নিরব ভূমিকা পালন করে যাচ্ছে। ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক,একাডেমিক কাঠামোতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের।

মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, “আমরা অনেকদিন ধরে ভিসি নিয়োগের দাবি জানিয়ে আসছি, কিন্তু আশানুরূপ ফল পাচ্ছি না। বিভিন্ন সূত্রে জানতে পেরেছিলাম যে পূজার ছুটির আগেই ভিসি নিয়োগ হবে, কিন্তু ছুটি শুরু হলেও এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা মেলেনি। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার ঘাটতিও স্পষ্ট হচ্ছে, যা আমাদের উদ্বিগ্ন করেছে। তাই আমরা রাত ২টার সময় মিছিল বের করেছি। আমাদের একটাই দাবি— দ্রুত ভিসি নিয়োগ চাই।”


শেয়ার করুন

0 coment rios: