পাবিপ্রবি প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস শুরু হতে যাচ্ছে আগামী ২৬ অক্টোবর।
তাদের আগমনী বর্তা জানান ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
পাবিপ্রবি'র জেরিন জামান নামের এক শিক্ষার্থী বলেন,প্রিয় নবীন শিক্ষার্থীরা,বিশ্ববিদ্যালয়ের এই নতুন অধ্যায়ে আপনাদের সাদর অভ্যর্থনা। এ পথ হবে জ্ঞানের, সৃষ্টিশীলতার এবং স্বপ্ন পূরণের। এখানে আপনারা কেবল বইয়ের বিদ্যাই নয়, জীবনের গুরুত্বপূর্ণ মূল্যবোধ ও দক্ষতাও অর্জন করবেন। প্রতিটি দিন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে, কিন্তু আত্মবিশ্বাস ও অধ্যবসায় আপনাদের পথপ্রদর্শক হবে। সফলতার এই যাত্রায় নিজের প্রতি আস্থা রাখুন এবং বন্ধু ও শিক্ষকদের সঙ্গ উপভোগ করুন। আমরা আপনাদের সর্বাঙ্গীন সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। শুভকামনা রইল।
স্বপনীল পোদ্দার জয় নামের এক শিক্ষার্থী বলেন,প্রিয় নবীন শিক্ষার্থীরা, আগামী ২৬ শে অক্টোবর অরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে পাবিপ্রবি'তে আপনাদের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আপনাদের পদ-চারণায় মুখরিত হতে যাচ্ছে পাবিপ্রবির ক্যাম্পাস । আপনারা এক নতুন অধ্যায়ে পদার্পণ করতে যাচ্ছেন, যেখানে রয়েছে জানার এবং শেখার অসীম সম্ভাবনা। জীবনে এই সময় এসে আপনারা নানামুখী অভিজ্ঞতার সম্মুখীন হবেন । ভালোটা গ্রহণ, মন্দটা বর্জন করে সামনের দিকে এগিয়ে যান। আপনারা পাবিপ্রবির আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। আর হ্যাঁ, বড় ভাই হিসেবে আমার একটা মেসেজ ১৬ তম ব্যাচের কাছে সত্য সব সময় গ্রহণ করবেন এবং মিথ্যা সব সময় বর্জন করুন । সত্যের পথে থাকলে সাফল্যের চূড়ায় পৌঁছাতে বেশি সময় লাগবে না । আপনাদের সবার জন্য রইলো অগণিত ভালোবাসা এবং শুভকামনা! আশা করি, একদিন আপনাদের নাম সাফল্যের তালিকায় উজ্জ্বলভাবে লিখিত থাকবে।
রিয়াদ নামের এক শিক্ষার্থী বলেন, প্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ,জীবনের এই নতুন অধ্যায়ে তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশ্ববিদ্যালয় জীবনের এই যাত্রা তোমাদের জন্য কেবল শিক্ষার নয়, বরং মূল্যবোধ, আত্ম-উন্নয়ন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতির একটি অসাধারণ সুযোগ এবং এই আগমন তোমাদের শিক্ষা, সম্ভাবনা, অনুপ্রেরণা এবং আত্ম-আবিষ্কারের এক অসীম দিগন্ত উন্মোচন করবে। অধ্যবসায়, সততা,নিষ্টা এবং কঠোর পরিশ্রমই তোমাদের প্রকৃত সাফল্যের চাবিকাঠি। ব্যর্থতাকে ভয় পেও না, বরং তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলো। নিজেকে অন্বেষণ করো, সাফল্যের পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলো, এবং তোমাদের কৃতিত্বে আমাদের গর্বিত করো। শিক্ষার এই মহান যাত্রায় তোমাদের জন্য রইল আন্তরিক শুভকামনা।
খন্দকার তামজিদ আহমেদ নামের এক শিক্ষার্থী ,প্রিয় নবীন পাবিপ্রবি'র এই ছোট্ট ৩০ একরের ক্যাম্পাসে তোমায় স্বাগতম । তোমায় বরণ করার জন্য পথের দূর্বা-চাদরে শিশিরের বিন্দু সাজিয়ে অপেক্ষায় অপেক্ষারত তোমার প্রিয় ক্যাম্পাস। আসলে বিশ্বিবদ্যালয় জীবন একটা স্বপ্নের মতো । এটি হলো একটি ক্যানভাস যেখানে তুমি তোমার স্বপ্নগুলো আঁকতে পারবে। প্রথম প্রথম যেসব মুখগুলো নতুন মনে হবে পরবর্তীতে দেখবে তাঁরাই তোমার আত্মার পরম আত্মীয় হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয় জীবনে গান-বাজনা, আড্ডা, বন্ধু, প্রেম সবই থাকবে। এসব না থাকলেও বিশেষ ক্ষতি নেই তবে তুমি ফাল্গুন, বৈশাখ, বর্ষাবরণের অনুষ্ঠানের একটা বিশেষ স্বাদ পাবে । বিশ্ববিদ্যালয়ে অবশ্যই উপভোগ করবা অনেক কিছু কিন্তু সাথে সাথে মনে রাখবা এটি তোমার জীবনকে গড়ার শেষ স্তর । সবশেষে সবার আগামীর জন্য শুভকামনা।
ভাস্কর চন্দ্র রায় নামের এক শিক্ষার্থী বলেন,প্রিয় নবীন শিক্ষার্থীরা,স্বাধীন চিন্তাচেতনা ও মুক্ত বুদ্ধির কেন্দ্রস্থল হলো বিশ্ববিদ্যালয়। স্বাধীন সমাজের সর্বস্তরে মুক্ত বুদ্ধির চিন্তা ছড়িয়ে দেওয়ায় হলো বিশ্ববিদ্যালয়ের কাজ। স্কুল-কলেজের শিক্ষাজীবন অতিক্রম করে, ভর্তিযুদ্ধে জয়লাভ করে, দুই চোখে অসীম স্বপ্ন নিয়ে প্রত্যেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করে। এ স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের মঞ্চে তোমরা এসেছো। চোখে থাকে হাজারো স্বপ্ন পূর্ণ। সেই নবীনদের ‘নবীনবরণ’ যখন ভিন্নধর্মী হয়, তখন ভালো লাগার মাত্রা ও অনুভূতি বহুগুণে বেড়ে যায়। তোমাদের জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।
রুমানা আঁখি নামের এক শিক্ষার্থী বলেন, প্রিয় নবীন শিক্ষার্থীরা,বিশ্ববিদ্যালয়ে জুনিয়র হিসেবে ভর্তি হওয়া একটি নতুন অধ্যায়ের শুরু। নতুন বন্ধু, নতুন পাঠ্যক্রম এবং বিভিন্ন সুযোগ আপনাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। যদিও কিছু সময় চাপ অনুভব করা স্বাভাবিক, তবে মনে রাখবেন, প্রতিটি চ্যালেঞ্জ আপনার দক্ষতা বাড়ানোর একটি সুযোগ। সঠিক পরিকল্পনা ও অধ্যবসায়ের মাধ্যমে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন। আত্মবিশ্বাসী হন এবং মনে রাখবেন, আপনি একা নন; আপনার সাথীরা ও শিক্ষকেরা সবসময় সাহায্যের জন্য আছেন। এই সময়ে কিছু নতুন অভিজ্ঞতা গ্রহণ করুন, এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করুন। সফলতা একদিন আপনার হাতে ধরা দেবে, সেই অপেক্ষায় থাকুন!শুভকামনা রইল।
পাবিপ্রবি'তে নবীনদের আগমনী হক উৎসব মুখরিত পরিবেশে। তাদের জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।
0 coment rios: