১০০০ টি পবিত্র কুরআন বিতরণ কর্মসূচি নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

Post Image

ফয়সাল,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেনীর পরশুরাম ও ফুলগাজী এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মাদ্রাসা, মসজিদ ও ইসলামিক লাইব্রেরিতে কুরআনের কপি বিতরণের মহৎ উদ্যোগ নিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীরা।

তাদের উদ্যোগে প্রায় ৭টি মাদ্রাসা, ২টি মসজিদ এবং একটি ইসলামিক লাইব্রেরিতে ১৫০টিরও বেশি কুরআনের কপি উপহার হিসেবে দেয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মানুষদের ধর্মীয় শিক্ষা কার্যক্রম সচল রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সময়ে আরও ৭৫০ কপি কুরআন উপহার দেয়ার পরিকল্পনা রয়েছে। এই মহৎ কাজে অংশ নেয়া আসিফ (একাউন্টিং, ১৪তম আবর্তন) তার অভিজ্ঞতা শেয়ার করে বলেন,

"আমরা যখন কুরআনের কপি উপহার হিসেবে পৌঁছে দিচ্ছিলাম, সেই মুহূর্তগুলো আমাদের জন্য অনেক মূল্যবান ছিল। আল্লাহর বাণীকে মানুষের কাছে পৌঁছে দেয়ার মতো মহান কাজের অংশ হতে পেরে আমরা সবাই খুবই অনুপ্রাণিত। সামনে আরও ৭৫০ কপি উপহার দেয়ার পরিকল্পনা রয়েছে। আমরা চাই, এই উদ্যোগের মাধ্যমে মানুষের মাঝে কুরআনের বার্তা আরও বেশি ছড়িয়ে পড়ুক।"

এছাড়া এই উদ্যোগে শুরু থেকেই নজরুল বিশ্ববিদ্যলয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মুখ সারির দায়িত্ব পালন করে । উপহার সামগ্রী পাঠানোর লক্ষ্যে বিশ্ববিদ্যলয়ের শিক্ষক - শিক্ষার্থীরা চাঁদা কালেকশন করতে থাকে ।

ইতি মধ্যে বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের অতিভারি বৃষ্টি এবং পাহাড়ি ঢলে ঐসব অঞ্চলের অধিকাংশ এলাকা বন্যায় প্লাবিত হয়ে পড়ে । ফলে মানুষের বসতভিটা,শিক্ষা প্রতিষ্ঠান সহ উপাসনালয়গুলো পানির নিচে চলে যায় এতে করে নষ্ট হয় মানুষের অধিকাংশ আসবাবপত্র। নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই উদ্যোগ বন্যাকবলিত এলাকার মানুষদের মাঝে ধর্মীয় চেতনা জাগ্রত করতে এবং মাদ্রাসা ও মসজিদে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে বিশেষ ভূমিকা রাখছে।


শেয়ার করুন

0 coment rios: