আড়াই ঘণ্টার মাথায় কর্মবিরতি প্রত্যাহার করলো ববির আনসার সদস্যরা


রাজিব: ববি প্রতিনিধি

আড়াই ঘণ্টার মাথায় কর্মবিরতি প্রত্যাহার করলো ববির আনসার সদস্যরা ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আনসার সদস্যরা চারঘন্টার কর্মবিরতি ঘোষণা করেছিল। রোববার (২৫ আগস্ট) রাত দশটা থেকে পরবর্তী চারঘন্টা কর্মবিরতি পালন করার কথা থাকলেও তা ঘোষণার আড়াই ঘণ্টার মাথায় প্রত্যাহার করেছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ নাগর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।


এর আগে, আনসার সদস্যরা রাত দশটায় হঠাৎ কর্মবিরতি ঘোষণা করায় নিরাপত্তা সংকটে পড়েছে বিশ্ববিদ্যালয়ের চারটি গেট। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি থেকে তিনটি গেট তালাবদ্ধ করে দেওয়া হয়, খোলা রাখা হয় ভিসি গেট।


বরিশাল বিশ্ববিদ্যালয় আনসার ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ নাগর আলী এর আগে জেলা কমান্ডারের নির্দেশনা অনুযায়ী চার ঘন্টার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন।

শেয়ার করুন

0 coment rios: