তিন মাস পর শুরু খুবির শিক্ষা কার্যক্রম



খুবি প্রতিনিধি:

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর আজ (১ লা সেপ্টেম্বর) থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকাল ৯ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৮ টি স্কুলের ২৯ টি ডিসিপ্লিনার একযোগে ক্লাস শুরু হয়।

শিক্ষার্থীরা ক্লাসে ফেরায় পুরানো সেই প্রাঞ্চল্য ফিরে এসেছে ক্যাম্পাসে। দীর্ঘদিন পর শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে পেরে আনন্দিত। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিন একজন শিক্ষার্থী অভিজিৎ আমাদের জানায় " দীর্ঘদিন পরে ক্লাসে ফিরতে পেরে আমরা অনেক খুশি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি এই টার্মে যেন আমাদের পর্যাপ্ত ক্লাস ও সময় দেওয়ার পর পরীক্ষা নেওয়া হয় "


জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে টার্ম ব্রেক শুরু হয়। এরপর সারা বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন স্কিম পুনর্বহালের দাবিতে শিক্ষকরা ক্লাস বর্জন করায় একাডেমিক কার্যক্রম স্থগিত রাখা হয়। বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার অনুযায়ী পহেলা জুলাই থেকে পরবর্তী টার্মের ক্লাস শুরু হওয়ার কথা  থাকলেও তা সম্ভব হয়নি। এরপর কোটা আন্দোলন শুরু হলে কোটা সংস্কারের দাবিতে ছাত্ররা ক্লাস বর্জন করায় একাডেমিক কার্যক্রম শুরু হয়নি। 

অন্যদিকে ৫ ই আগস্ট সরকার পতনের পর একে একে বিশ্ববিদ্যালয়ের ৭০ জনের অধিক কর্মকর্তা প্রভোস্ট,ছাত্র শিক্ষক অধিদপ্তরের সদস্য পদত্যাগ করেন এর ধারাবাহিকতায় গত  ২০শে আগস্ট খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.মাহমুদ হোসেন পদত্যাগ করেন। ভিসি ও প্রশাসনিক কর্মকর্তাবহীন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এই টার্মের রেজিস্ট্রেশন সহ অন্যান্য সকল গুরুত্বপূর্ণ কাজে সমস্যার সম্মুখীন হচ্ছে।


শেয়ার করুন

0 coment rios: