বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে বেরোবিতে প্রতিবাদ সমাবেশ

Post Image

হেলাল মিয়া,বেরোবি প্রতিনিধি: ভারতীয় পুরোহিত কর্তৃক হযরত মোহাম্মদ(সা) কে কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজেপি নেতার সমর্থনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি)বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বেরোবির মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন।

আজ শুক্রবার জুমার নামাজের পর বৃষ্টি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি বের হয়ে শহীদ আবু গেইট থেকে রংপুরের মডার্ণ মোড় প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের সামনে এসে মিছিলটি সমাপ্ত হয়। এইসময় মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা তেরা মেরা রিশতা কেয়া,লা-ইলাহা ইল্লাল্লা,নারায়ে তাকবির,আল্লাহু আকবর,দুনিয়ায় মুসলিম এক হও,বিজেপি নেতার দুই গালে,জুতা মারো তালে তালে ইত্যাদি স্লোগানে স্লোগানে মুখরিত করেন রাজপথ।

এ বিষয়ে রহমত আলী বলেন,৭০০ বছরের মুসলিম শাসনের কথা মনে করুন,আজ শুধু মুম্বাই টু লং মার্চ তারপর প্রয়োজনে দুনিয়ার আনাচে-কানাচে মুসলিম বিদ্বেষের বিরুদ্ধে লং মার্চ করতে প্রস্তুত আছি। উল্লেখ্য যে,প্রতিবাদ সমাবেশের সময় বেরোবি প্রক্টর ফেরদৌস রহমান উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

0 coment rios: