খানসামায় গাঁজা সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড

Post Image

মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামার আলোকঝাড়ী ইউনিয়নের পূর্ব বাসুলী বটতলা বাজারে মাদক সেবন ও বহনের অপরাধের দায়ে শহিদুল ইসলাম (৩০) নামে এক যুবককে পনের দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

তিনি ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ এ দণ্ডাদেশ দেন।

জানা যায়,থানার এসআই তসির ও সঙ্গীও ফোর্স তাঁকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন। আটক শহিদুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর (৯) ধারা মোতাবেক তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে খানসামা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন, আটক আসামীকে জেলা কারাগারে প্রেরণ করে হয়েছে। যোগদান করার পর থেকেই উপজেলাকে মাদক-সন্ত্রাস মুক্ত করার অঙ্গীকার করেছি। মাদক নিয়ন্ত্রণে পুলিশ ও আনসার সদস্যদেরকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখার জন্য পুলিশ বদ্ধপরিকর।


শেয়ার করুন

0 coment rios: