বেরোবির বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে ৫ শিক্ষক

Post Image

হেলাল মিয়া,বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের নতুন গ্রন্থাগারিক হিসেবে দায়িত্ব পেয়েছেন।



রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ তানজিউল ইসলাম ক্যাফেটেরিয়ার নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সহকারী প্রক্টর হিসেবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফায়সাল-ই-আলম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রহমতুল্লাহ এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ইফ্ফাত আরা বাঁধন নতুন দায়িত্ব পেয়েছেন।


শেয়ার করুন

0 coment rios: