গবিতে আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন রাজনীতি ও প্রশাসন বিভাগ

Post Image

ফারহান হোসেন, গবি প্রতিনিধি: সাভারে অবস্থিত গণ বিশ্ববিদ্যালয়ে এর বিভাগ সমূহকে নিয়ে আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনালে ছাত্র ও ছাত্রী উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয় রাজনীতি ও প্রসাশন বিভাগ।

ছেলেদের ইভেন্টে বাংলা বিভাগকে ৪-২গোলে এবং মেয়েদের ইভেন্টে সমাজকর্ম ও সামাজিক বিজ্ঞান বিভাগ কে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজনীতি ও প্রসাশন বিভাগ।

মঙ্গলবার (২৪শে সেপ্টেম্বর ) গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে দুপুরে আয়োজিত হয় ম্যাচ দুটি।

মেয়েদের ইভেন্টে জাতীয় নারী ফটবল দলের খেলোয়াড় সাবিনা খাতুন ও মেরুনার গোলে সমাজকর্ম ও সামাজিক বিজ্ঞান বিভাগ কে ২-১ গোলে পরাজিত করে রাজনীতি ও প্রসাশন বিভাগ।

ছেলেদের খেলার প্রথমার্ধে, স্ট্রাইকার সাব্বিরের গোলে এগিয়ে যায় রাজনীতি ও প্রসাশন বিভাগ। কিছুক্ষণ পর আবারও গোল করে গোল লাইন ২-০ করে রাজনীতি'র স্ট্রাইকার পলাশ। এরপর আর গোল না হওয়ায় ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রাজনীতি ও প্রসাশন বিভাগ।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল পায় রাজনীতি ও প্রসাশন বিভাগ এবার রাজনীতির পক্ষে গোল করে স্ট্রাইকার শুভ। রাজনীতি এগিয়ে যায় ৩-০ গোলে।

এরপর আক্রমণ প্রতিআক্রমনে দুই গোল শোধ করে বাংলা বিভাগ৷ বাংলা'র পক্ষে গোল করেন স্ট্রাইকার শীতল ও মিরাজ। খেলার গোললাইন হয়ে দাঁড়ায় ৩-২। খেলার শেষ পর্যায়ে এসে আবারও গোল করে নিজের দলকে ৪-২ গোলে এগিয়ে নিয়ে যায় রাজনী ও প্রসাশনের স্ট্রাইকার শুভ। এরপর আর কোন গোল না হওয়ায় রাজনীতি ও প্রসাশন বিভাগ ৪-২ গোলে জয়ী হয়।

খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন বিশ্বিবদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.আবুল হোসাইন। এসময় ম্যান অফ দ্যা ম্যাচ হয় রাজনীতি ও প্রসাশন বিভাগের শুভ। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন একই বিভাগের খেলোয়াড় রিপন। টুর্নামেন্ট সেরা গোল কিপার নির্বাচিত হন রাজনীতি ও প্রসাশনের ইদ্রিস।

পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আবু মুহাম্মাদ মুকাম্মেল, ক্রীড়া কমিটির প্রধান সহকারী অধ্যাপক শাহ আলম, ডিনস কমিটির প্রধান অধ্যাপক ডা. মোঃ জহিরুল ইসলাম খান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, এবারের আয়োজনে শুধুমাত্র ফুটবল ইভেন্টে মোট ১৭টি বিভাগ অংশগ্রহণ করছে। প্রতি বিভাগ থেকে ৩২ জন করে খেলোয়াড় (ছেলে ও মেয়ে) অংশগ্রহণ করে। গত ৮ সেপ্টেম্বর এই প্রতিযোগিতার পর্দা শুরু হয়।


শেয়ার করুন

0 coment rios: