বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনার তালতলী থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২৪ ঘণ্টা পর রিয়াজ (৩২) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে সুন্দর বন সংলগ্ন সাগর থেকে ভাসমান অবস্থায় রিয়াজের লাশটি উদ্ধার করে তার স্বজন। মৃত রিয়াজ (৩২) উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকার জলিল মৃধা'র পুত্র ও দুই সন্তানের জনক।
মৃতের স্বজন মো.হানিফ ও জাফর মৃধা বলেন, ২০২২ সালে ভাগ্যের চাকা ঘুরানোর জন্য সৌদি আরব পারি জমান রিয়াজ।দালালদের প্রতারণার কারনে সৌদি আরবে গিয়ে জেল খেটে দেশে ফিরে আসেন। এরপর সাগর থেকে বরশি দিয়ে মাছ শিকার করতেন মাছ না পেলে সুন্দরবনে গড়াজাল থেকে মাছ ক্রয় করে ব্যবসা করতেন।
এরই ধারাবাহিকতায় গতকাল রোববার ২৯ তারিখ ভোর রাতে সুন্দরবন মাছ ধরতে ওক্রয় করতে যান। সকাল ১১ টার দিকে সাঁতরে নদীর কিনারায় উঠতে গিয়ে স্রোতের টানে ভেসে যান। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্য জেলে জব্বার ফকির বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে স্বজনদের জানান। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় একই যায়গায় তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে নিয়ে আসে স্বজনরা।রিয়াজের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
0 coment rios: