ইবির ৪ হলে নতুন প্রভোস্ট নিয়োগ

Post Image

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪ টি হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাদেরকে এ পদে নিয়োগ দিয়েছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

প্রভোস্ট হিসেবে- সাদ্দাম হোসেন হলে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: আবুল কালাম আজাদ, বেগম খালেদা জিয়া হলে ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ জালাল উদ্দিন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশেদুজ্জামান, শেখ হাসিনা হলে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকীকে নিয়োগ প্রদান করা হয়েছে। 

অফিস আদেশে বলা হয়, এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তারা বিধি মোতাবেক সকল সুযোগ-সুবিধা পাবেন। পদে থাকা ব্যাক্তিরা পদত্যাগ করায় নতুন করে তাদেরকে নিয়োগ দিয়েছে প্রশাসন। তাদের সবাইকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতনের পরে উক্ত পদে পূর্বে দায়িত্বপ্রাপ্তরা সকলেই পদত্যাগ করেন। এর প্রেক্ষিতে পদগুলোতে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। 


শেয়ার করুন

0 coment rios: