তালতলী বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতি নির্বাচনে সভাপতি প্রার্থীর সংবাদ সম্মেলন

Post Image

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা জেলার তালতলী বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির সাধারন নির্বাচনে সভাপতি প্রার্থী মোঃ মাহবুবুল আলম মামুন বিস্তারিত বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছেন।



শুক্রবার (২৭ সেপ্টেম্বর)সকাল ১০ ঘটিকার সময় সভাপতি প্রার্থী মোঃ মাহবুবুল আলম মামুন তার নির্বাচন পরিচালনার অস্থায়ী কার্যালয় এ সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে তিনি সকল ব্যবসায়ীদের কাছে ভোট প্রার্থনা করেন এবং ভবিষ্যতে সকল বিপদে তাদের পাশে থাকার প্রতিজ্ঞা করেন।

তিনি বলেন বিগত ২০০১ সালে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে তালতলী বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির ভোটারদের সরাসরি ভোটে আমি সভাপতি নির্বাচিত হই এবং আমি এক বছর সভাপতির দ্বায়িত্ব পালন করি।তখন ব্যবসায়ী সমিতির যে সকল আসবাবপত্র ছিলো তা আমি দ্বায়িত্ব ছাড়ার পূর্বে বর্তমান নির্বাচন কমিশনার আবু সিদ্দিক স্যারের কাছে বুজিয়ে দিয়েছি।

এবার নির্বাচিত হলে ব্যবসায়ীদের সকল বিপদে পাশে থাকার প্রতিজ্ঞা করেন এবং আগামী তিন মাসের মধ্যে সংগঠনের নিবন্ধন করে দিবেন বলে আস্বস্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন তালতলী প্রেসক্লাবের সভাপতি মোঃখাইরুল ইসলাম,সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হাইরাজ মাঝি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সহ তালতলী প্রেসক্লাব ও সাংবাদিক ফোরাম এর সম্মানিত সাংবাদিক বৃন্দ।


শেয়ার করুন

0 coment rios: