মিরাজ হোসেন, বশেফমুবিপ্রবি প্রতিনিধি: টিফিনের টাকা দিয়ে পরিচালিত “তারুণ্যের আলো” সংগঠন যশোর জোন সামাজিক সংগঠনটি বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় এই বৃক্ষরোপণ কর্মসূচি।
রোববার (২২ সেপ্টেম্বর) রবিবার তারুণ্যের আলো-যশোর জোন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ প্রতিযোগিতা এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এ সংগঠনের পক্ষ্য থেকে ডহরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,ডহরপড়া হাফেজি মাদ্রাসা, ফুলতলা আবেদিয়া দাখিল মাদ্রাসা, শহীদ সাখাওয়াত সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কাজী শামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয় এই ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় পরে বিজয়ী মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ঔষধি ও ফলাদি বৃক্ষ প্রদান করা হয়।
“তারুণ্যের আলো-যশোর জোন” সংগঠন টি এক ঝাক মেধাবি তরুণ দ্বারা পরিচালিত, এই সংগঠনের সদস্য হিসেবে আছে, রাবি, ইবি, যবিপ্রবি,বশেফমুবিপ্রবি, বশেমুরবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং সাথে আছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের কিছু মেধাবী তরুণ। এটি একটি অরাজনৈতিক মূলক সমাজ উন্নয়ন মূলক সংগঠন। এ সংগঠন টি এ সকল তরুণদের টিফিনের টাকা এবং কিছু প্রবাসীদের পাঠানো অর্থে পরিচালিত। এ সংগঠনের জন্য আছে একটি উপদেষ্টা পরিষদ যারা সংগঠন পরিচালনায় তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সাহায্য করে থাকেন। সংগঠনটি ইতিমধ্যেই, নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি, বাজার মনিটরিং, দেয়াল কার্লোগ্রাফি, ডাস্টবিন স্থাপন সহ বিভিন্ন কর্মসূচি সম্পন্ন করেছেন এবং পরিকল্পনা করে রেখেছে।
সংগঠনের সমন্বয়ক রা বলেছেন “বর্তমানে সংগঠনটির কার্যক্রম নিজ এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকলেই এটি পরিসর একসময় দেশব্যাপী ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ” তারা এই সংগঠনের সাথে যুক্ত হওয়ার জন্য দেশের বিভিন্ন স্থানের মেধাবীদেরকে আহ্বান জানিয়েছেন।
0 coment rios: