জুবায়ের,জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সমাজকর্ম বিভাগের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. রেজাউল করিমকে জবির ৭ম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সাবেক উপাচার্য ড. সাদেকা হালিম পদত্যাগের পর থেকে উপাচার্যের আসন শুন্য ছিল। অধ্যাপক ড. রেজাউল করিমই প্রথম জবির মধ্যে হতে উপাচার্য নিয়োগ পেলেন।
এপর্যন্ত জবিতে ছয়জন উপাচার্য দায়িত্ব পালন করেছেন। তাদের কেউই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্য হতে নিয়োগ হয়নি। সাবেক উপাচার্য পদত্যাগের পর থেকে সাধারণ শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাস থেকে উপাচার্য নিয়োগের জন্য জোড় আন্দোলন করছিলেন। শিক্ষার্থীদের প্রত্যাশাকে সামনে রেখেই নিজ ক্যাম্পাস থেকে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সেই প্রজ্ঞাপনে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন ২০০৫ এর ১০(১) এর ধারা অনুযায়ী অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. মো. রেজাউল করিম, সমাজকর্ম বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে উক্ত বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হলো।
চার শর্তে অধ্যাপক রেজাউল করিমকে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে—
*উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে আগামী ৪ বছর হবে।
*উপাচার্য পদে তিনি অবসর–অব্যবহিতপূর্ব পদের সমপরিমাণ বেতন–ভাতাদি পাবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করবেন।
*তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
*রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করা ড. মো: রেজাউল করিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও সমাজকর্ম বিভাগের সাবেক চেয়ারম্যান। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবেও কাজ করেছেন। পরবর্তীতে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবেও কাজ করেছেন।
শিক্ষা জীবনে রেজাউল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামাজিক কল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০০৮ সালে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সামজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে কর্মরত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, জবির ইতিহাসে প্রথম নিজ ক্যাম্পাস থেকে উপাচার্য নিয়োগ হলো। যা আমাদের জন্য স্বস্তির। আমদের নতুন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম স্যার বিশ্ববিদ্যালয়ের সকল অসংগতি দূরকরে আমাদের প্রত্যাশা পুরণ করবেন বলে আমরা আশাবাদী।
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, অনেক বড় একটি দায়িত্ব পেয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এক্সিলেন্সির জন্য কাজ করবো।
0 coment rios: