পবিপ্রবিতে মাদক সরবরাহকালে বহিরাগত তিন মাদক ব্যবসায়ী হাতেনাতে আটক, পুলিশে হস্তান্তর

Post Image

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমানসহ একটি টিম হল পরিদর্শনকালে শের-ই-বাংলা হল-১ এ গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বহিরাগত তিন মাদকসেবীকে মাদক সরবরাহকালে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন বামদিক থেকে নাজমুল, হাসান এবং আবু বক্কর। রাতেই দুমকি থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।                 নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, মাদকের বিষয়ে কোন ছাড় দেয়া হবেনা। মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে প্রয়োজনীয় সবকিছুই করা হবে। ক্যাম্পাসের ভেতরে মাদক সেবন, কেনা-বেচা বন্ধে তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।


শেয়ার করুন

0 coment rios: