ফারহান হোসেন,গবি প্রতিনিধি: জুলাই বিপ্লব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আয়োজিত হলো সাংস্কৃতিকধর্মী অনুষ্ঠান ‘সাংস্কৃতিক বিপ্লব'।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গণ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অয়োজিত হয় ব্যাতিক্রমধর্মী এই অনুষ্ঠানটি।
বিকেলে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল হোসেন।
বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী মুনজুরা হোসেন ও রসায়ন বিভাগের শিক্ষার্থী নাসিম খানের সঞ্চালনায় শুরুতে দেশাত্মবোধক গান পরিবেশনা করেন গন বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থী আফরা। এরপর একে একে শিল্পীরা তাদের গান পরিবেশনা করতে থাকে। ‘মুক্তি মন্দির', ‘কারার ঐ লৌহ কপাট’, শিকল পড়া ছল’,‘মাগো ভাবনা কেন’,‘মোরা ঝঞ্জার মতো উদ্দাম’ গানে মুখরিত হতে থাকে গনবিশ্বিবদ্যালয় প্রাঙ্গন।
এরপর দ্বিতীয় পর্বে গণবিশ্ববিদ্যালয় মিউজিক ক্লাব তাদের পরিবেশনা নিয়ে আসে। গানে গানে উন্মাদনা ছড়াতে থাকে গণবিশ্বিবদ্যালয় ক্যাম্পাসে।
শেষ পর্বে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ব্যান্ড দল স্বরূপ তাদের গান পরিবেশনা করে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাকসুদুল আলম বলেন,‘দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা উদাযনে আজ আমরা সবাই উপস্থিত হয়েছি। এ আনন্দ আমরা সবার মাঝে আজ ছড়িয়ে দিতে চাই।’
আরেক শিক্ষার্থী লাইলি আক্তার বলেন,‘আজ স্বাধীন দেশে আমাদের ক্যাম্পাসে এই আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত।’
উল্লেখ্য, পুরো অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ ও সার্বিক তত্ত্বাবধানে ছিল গণ বিশ্ববিদ্যালয় প্রসাশন।
0 coment rios: