জাবির উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক সোহেল আহমেদ

Post Image

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সোহেল আহমেদ ।

আজ ১৮ সেপ্টেম্বর (বুধবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সোহেল আহমেদকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ করা হলো। উপ-উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। এই পদে কর্মরত থাকাকালীন তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন ও পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

উল্লেখ্য,অধ্যাপক সোহেল আহমেদ সাবেক উপ-উপাচার্য অধ্যাপক শেখ মনজুরুল হকের স্থলাভিষিক্ত হলেন।গত ১৯ আগস্ট তিনি দেশের উদ্ভূত পরিস্থিতির কারণ দেখিয়ে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর পদত্যাগ করলে পদটি শূন্য হয়।


শেয়ার করুন

0 coment rios: