ভারতে ইসলাম ধর্ম ও রাসুল (সঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ

Post Image

মো: নাজমুল,পটুয়াখালী প্রতিনিধি: ভারতে ইসলাম ধর্ম ও রাসুল (সঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ।



ভারতের একজন পূজারি এবং ভারতের ক্ষমতাশীল দল বিজিবি সরকারের এক বিধায়ক ইসলাম ধর্মের সর্বশেষ নবী, বিশ্বনবী হযরত মোহাম্মদ (স:) নিয়ে কটুক্তি করে। যার কারনে ভারত সহ বিশ্বের অনেক মুসলিম দেশে বিক্ষোভ শুরু হয়েছে। আজ ২৬ সেপ্টেম্বর(বৃহস্পতিবার)বিকাল সারে তিনটার সময় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ অংশগ্রহণ করে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী। এই সময় তারা পটুয়াখালী ঝাউতলা, চৌরাস্তা সরক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীদের সাথে কথা বলে যানা যায়, তারা তাদের নবীর অপমান সহ্য করবে না।

তারা এই বিক্ষোভের মাধ্যমে ভারত সরকারকে লক্ষ করে বলেছেন, যারা নবীজিকে অপমান করে করেছে তাদেরকে শীঘ্রই কঠিন বিচারের আওতায় আনতে হবে।


শেয়ার করুন

0 coment rios: