পটুয়াখালী জেলা প্রতিনিধি: ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় পটুয়াখালীতে ২য় বারের মতো বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
২৭ সেপ্টেম্বর (শুক্রবার)বিকাল ৫ টায় এই মিছিলটি ঝাউতলা শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে পটুয়াখালী সোনালী ব্যাংক রাস্তা প্রদক্ষিণ করে। তারপর তারা ঝাউতলা হৃদয় তড়ুয়া চত্বরে কিছুক্ষন বক্তব্য রাখেন। এই মিছিলে উপস্থিত ছিল পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এবং বাংলাদেশ ছাএসংঘের অনেক শিক্ষার্থী। একই মিছিলে তুলে ধরা হয় ফিলিস্তিনের মুসলিমদের উপর অমানবিক নির্যাতনের কথা। বক্তরা বলেছেন প্রয়োজনে ইসলামের জন্য তারা যুদ্ধ করতেও প্রস্তুত।
0 coment rios: