কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুলে আন্তঃশ্রেণী ফুটবল টূর্নামেন্ট

Post Image

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি বিশ্ববিদ্যালয় (কে.বি) হাই স্কুলে আন্তঃশ্রেণী ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৭ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় ওই খেলায় স্কুলের অষ্টম শ্রেণি এবং দশম শ্রেণি দুটো দল অংশগ্রহণ করে।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে বাকৃবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শহীদুল হক এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সরদার, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আব্দুল আলীমসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া তার বক্তব্যের শুরুতেই ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা শারীরিক অক্ষমতায় পতিত হয়েছেন সে সকল বীরদের প্রতি গভীর শ্রদ্ধা এবং অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি স্কুলের ছাত্র-ছাত্রীদের খেলাধুলা ও বিভিন্ন ক্রীড়ায় অংশগ্রহণের মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে দেশ গঠনে এগিয়ে আসার আহবান জানান এবং ফুটবল খেলাকে আরও এগিয়ে নেয়ার পরামর্শ দেন।


শেয়ার করুন

0 coment rios: