জামালের হাত থেকে জমি রক্ষা করার দাবিতে রাখাইনদের মানববন্ধন

Post Image

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা জেলার রাখাইন অধ্যুষিত তালতলীতে ভূমিদস্যু জামাল শিকদারের হাত থেকে জমি ও ফসল রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন রাখাইনসহ বিভিন্ন জাতি ধর্মের মানুষ।

শনিবার (১২ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে তালতলী বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন রাখাইন,হিন্দু,মুসলিম সম্প্রদায়ের শতাধিক মানুষ।

এ সময় ভুক্তভোগী টেনটেন বলেন, উপজেলার ৪৪নং বড়বগী মৌজার এস.এ ৬৬০ নং খতিয়ানের ৪০৭, ৫০৪ নং দাগের পৈত্রিক ওয়ারিশ, রেকর্ডীয় ও ক্রয়সূত্রে সম্পত্তির মালিক আমি। কিন্তু স্থানীয় জামাল সিকদার,জাকির সিকদার গং মিলে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে আমার জমি জোর করে দখলের চেষ্টা করছে।

এ বিষয়ে বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দিলেও কোন ফলাফল পাওয়া যায়নি। যেকোন সময় জামাল সিকদার গং আমাদের উপর সন্ত্রাসী হামলা ও জমি দখল করতে পারে। এই ভূমিদস্যুর হাত থেকে আমি বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

তবে সকল অভিযোগ অস্বীকার করে জামাল সিকদার বলেন, আমরা কারও জমি দখলের চেষ্টা করিনি। উল্টো আমাদের রেকর্ডিয় জমি বুঝিয়ে দেওয়া হচ্ছেনা। এই টেনটেন আমাদের জমি নিয়ে তালবাহানা করছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কালাম খান বলেন, তালতলী থানায় আমি নতুন যোগদান করেছি। এখনো এ বিষয় অবগত না। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিবো।


শেয়ার করুন

0 coment rios: