রাতের আধারে কৃষকের ধান চারা নষ্ট করলো দুর্বৃত্তরা

Post Image

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নে আঃ রশিদ খন্দকার নামে এক কৃষকের ৮০ শতক জমির বোরো ধানের চারা উপড়ে ফেলেছে প্রতিপক্ষ।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। আঃ রশিদ খন্দকার উপজেলার ছোটবগী ইউনিয়নের গেন্ডামারা গ্রামের মৃত মোসলেম আলী খন্দকারের ছেলে।

জানা গেছে, কৃষক দীর্ঘদিন ধরে নিজের ভোগদখলে থাকা জমিতে ফসল আবাদ করে আসছেন। গত দুইমাস আগে বোরো ধানের চারা রোপণ করেন। মঙ্গলবার দিবাগত রাতে সংবাদ পান তার জমির ফসল মেশিন দিয়ে বিনষ্ট করেছে মিজানুর রহমান খলিফা, মারুফ রহমান, আতিক রহমান, গোলাম সরোয়ার গং। তাদের সাথে প্রতিপক্ষ লোকজনের সঙ্গে মামালা চলমান রয়েছে। 

ক্ষতিগ্রস্ত কৃষক আঃ রশিদ খন্দকার বলেন, অনেক কষ্ট করে ধানের চারা কিনে জমিতে রোপণ করেছি। রাতে জমিতে ট্রিলার মেশিন দিয়ে  জমির সব ধান নষ্ট করে ফেলেছে তারা, আর কয়েকদিন পরেই ফসল তুলতে পারতাম । এখন যে জমিটা আবার তৈরি করে ধান রোপণ করবো তার কোনো উপায় নেই।

আঃ রশিদ খন্দকারের ছেলে সোহাগ খন্দকার বলেন, ‘আমার বাবা অনেক কষ্ট করে এই জমিতে ধান রোপণ করছেন। ওরা রাতের আঁধারে সব ধানের চারা নষ্ট করেছে আমি এর সঠিক বিচার চাই।’

ফসল বিনষ্ট করার বিষয়ে মারুফ রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। এছাড়াও কে ঐ জমিতে ধান চাষ করেছে সেটাও তিনি জানেন না বলে জানিয়েছেন। 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কালাম খান বলেন, এ বিষয়ে আমি কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন

0 coment rios: