বাকৃবিতে 'জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Post Image

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসু্রেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে 'জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন' শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) সকাল ১০টায়  বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বাকৃবির আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মাছুমা হাবীবের সভাপতিত্বে এবং আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিল কনভেনর এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

এসময় প্রধান অতিথি ও উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, বিগত ১৫ বছরের দুঃশাসনে যারা ন্যায়বিচার থেকে বঞ্চিত এবং নির্যাতিত হয়েছেন তাদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। আজকের আয়োজিত কর্মশালাটির সাফল্য কামনা করি। বাকৃবির শিক্ষকদের নলেজ এবং স্কিলের কম্বিনেশন করতে হবে। তবে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে আইকিউএসি'কে ভূমিকা পালন করতে হবে।

এসময় কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান বলেন, শুদ্ধাচার শুধু পেশাগত জীবনেই নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রেই অনুসরণ করতে হবে। এছাড়াও তিনি চারিত্রিক নীতি নৈতিকতার বিষয়ে অধিক গুরুত্বারোপ করেন।


শেয়ার করুন

0 coment rios: