ববি প্রতিনিধি :
শরীয়তপুরের সখিপুরে দক্ষিণ তারাবুনিয়ায় মেধা বিকাশের লক্ষ্যে মেধাভিত্তিক শিক্ষা বিস্তারে আলোর দিশারী ছাত্রকল্যাণ সংগঠন নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে উপবৃত্তি মূলক পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১২ অক্টোবর ) সকালে দক্ষিণ তারাবুনিয়া মৌজা এস ই এস ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চতুর্থ বারের মতো আজ অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় সখিপুর থানার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক মাধ্যমিক শাখার ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণী হতে দশম শ্রেণির মোট ৬৫০ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। বাংলা,গণিত,ইংরেজী ও সাধারণ জ্ঞান এর উপর ১০০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আগামী নভেম্বর মাসে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং সখীপুর থানার সুধী জনদের উপস্থিতিতে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।
পরীক্ষা চলাকালীন সময় ছাত্র কল্যাণ সংগঠনের উপদেষ্টাবৃন্দ, সভাপতি এরশাদ হোসেন , সাধারণ সম্পাদক জিদান আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
আলোর দিশারী ছাত্রকল্যাণ সংগঠনের সভাপতি এরশাদ হোসেন বলেন, “আলোকিত মানুষ গঠনের লক্ষ্যে শিক্ষা, শৃঙ্খলা, শান্তি এই স্লোগানকে সামনে রেখে আমাদের কার্যক্রম এগিয়ে যাচ্ছে। সবার সহযোগিতায় ইনশাল্লাহ সামনে আরো বৃহৎভাবে এগিয়ে যাবে । ”
0 coment rios: