বরগুনা জেলা প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণে পায়রা নদীর তালতলীর অংশে রাতভর অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌপুলিশের টিম।
শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে রোববার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
নৌপুলিশ ও মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ১৩ অক্টোবর রাত ১২টা থেকে আগামী ৩রা নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ ক্রয়-বিক্রয়, বহন, বিতরণ, আহরণ বন্ধ থাকবে। তারই ধারাবাহিকতায় আজ প্রথম দিনে পায়রা নদীর তালতলীর অংশে অভিযান চালানো হয়েছে। রাতভর অভিযানে ৭জনকে আটক করে জরিমানা করা হয়েছে।
এছাড়া প্রায় ১০০কেজি ইলিশ জব্দ এবং ২০ হাজার মিটার জাল ধ্বংস করা হয়। আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত ইলিশ মাছ এতিমখানা সহ অসহায় ও দুস্থদের মাঝে বিলি করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টোর বাইন জানান,নিষেধাজ্ঞার প্রথম রাত ১২টা থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়েছি। গতবারের চাইতে এবারের অভিযান আরো জোরালো করা হবে। যাতে কেউ পায়রা নদী থেকে অভিযান চলা সময়ে মা ইলিশ ধরতে না পারে।
এ বিষয় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন অভিযানের বিষয় মৎস্য কর্মকর্তাকে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করা হবে।
0 coment rios: