রাবি প্রতিনিধি: ‘উদ্ভাবনী মননে গড়ি স্বপ্নের বাস্তবতা’ স্লোগানকে সামনে রেখে রাবিতে 'রাজশাহী বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা অ্যাসোসিয়েশন' (RUEA) যাত্রা শুরু করেছে।
গত ৯ অক্টোবর উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ও ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম মাহামুদুল হক টুটুল এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ২০২৪-২৫ কার্যবর্ষের ২০ সদস্যদের কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন ফার্মেসি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোঃ আরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে এম. এস. ই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের রাকিবুল ইসলাম।
বাকিরা হলেন সহ-সভাপতি হিসেবে মুহম্মদ নুরন্নবী রিমন, মো. আবু রাকেশ জয় এবং মাস্তুরা বিনতে মাহমুদা মোহনা, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মো. আমান উল্লাহ, মো. মামুনুর রশিদ, মো. নাদিম হোসেন ,
সাংগঠনিক সম্পাদক হিসেবে হাসিব জাওয়াদ, গবেষণা বিষয়ক সম্পাদক হিসেব আসাদুল্লা আহমেদ, প্রশিক্ষণ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে রাকিব রায়হান, প্রচার সম্পাদক হিসেবে ফারহান উদ্দীন, ইভেন্ট অর্গানাইজার হিসেবে নাইম ইসলাম, যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে মোকাররমা কাওসার, অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে লাবু হোসেন, দপ্তর সম্পাদক হিসেবে সাজিদ বিন সাইফ, আইটি বিষয়ক সম্পাদক হিসেবে আব্দুল মতিন এবং জায়িদ হাসান জোহা,
সাব্বির আহমেদ এবং তালহা নির্বাহী সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।
স্থায়ী পরিষদ প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে মনোনীত হয় সরোয়ার জাহান সজিব ( জি.ই.বি-২০১৬-১৭)।
উল্লেখ্য যে, RUEA এর প্রধান লক্ষ্য হলো একটি উন্নত উদ্যোক্তা সংগঠন গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা সৃজনশীল এবং বাস্তবভিত্তিক ব্যবসায়িক ধারণাগুলোর মাধ্যমে নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি দেশের বেকারত্ব লাঘবে কার্যকর ভূমিকা পালন করবে। সংগঠনটি সদস্যদের উদ্ভাবনী চিন্তাভাবনা এবং কৌশলগত দক্ষতা বিকাশে কাজ করবে, যেন তারা প্রতিযোগিতামূলক বাজারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।
এর উদ্দেশ্য হলো শিক্ষা ও প্রশিক্ষণ, নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, উদ্ভাবনী প্রকল্প ও প্রতিযোগিতা, পরামর্শ ও সহযোগিতা, ফান্ডিং ও ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সহযোগিতা, বিনিয়োগকারী ও উদ্যোক্তার মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করা।
আরো উল্লেখ্য যে, ২১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে একটি আহ্বায়ক কমিটি গঠন হয়। আহ্বায়ক কমিটির আহ্বায়ক ছিলেন আরিফুল ইসলাম (ফার্মেসি ২০১৮-১৯) এবং সদস্য সচিব ছিলেন রাকিবুল ইসলাম (এম.এস.ই ২০২০-২১)। নির্বাহী সদস্য ছিলেন সরোয়ার জাহান সজিব (জি.ই.বি ২০১৬-১৭), মাসতুরা বিনতে মাহমুদ মোহনা (এ.আই.এস ২০১৯-২০), মো: আবু রাকেশ জয় (ফোকলোর ২০১৯-২০), আসাদুল্লাহ আহমেদ (পলিটিকাল সাইন্স ২০১৯-২০), হাসিব জাওয়াদ (গণিত ২০২১-২২), মোকাররমা কাউসার (অর্থনীতি ২০২১-২২), মো: সাজিদ বিন সাইফ (জি.ই.এস ২০২২-২৩)।
আহ্বায়ক কমিটির প্রধান কাজ ছিল গঠনতন্ত্র প্রনয়ণ, প্রাথমিক উপদেষ্টা পরিষদ এবং কার্যকারী কমিটি দেওয়া। প্রাথমিক ভাবে আমাদের সাথে উপদেষ্টা হিসেবে সম্মতি দেয় উপদেষ্টা মন্ডলীর মধ্যে রয়েছেন ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম (সহযোগী অধ্যাপক, ফোকলোর বিভাগ), ড. রাকিবুল ইসলাম নীরব (সহকারী অধ্যাপক, ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স), এ. কে. এম মাহামুদুল হক টুটুল (অধ্যাপক, রাষ্ট্র বিজ্ঞান), ড. ফরিদ উদ্দিন খান (অধ্যাপক, অর্থনীতি)।
এছাড়াও প্রশাসনিক ব্যক্তিবর্গ গঠনতন্ত্র অনুযায়ী এই সংস্থার উপদেষ্টা হিসেবে বিবেচিত হবে।
0 coment rios: