বাবা নাই আমার পরেও ছোট ছোট একটা ভাই ও দুইটা বোন আছে!

ছবি: বুলেটিন বার্তা

সিয়াম ইসলাম:
ঢাকার মধুবাগে বসবাসকারী ১১ বছর বয়সী মাসুদ রানা। পশ্চিম রামপুরার একটি দোকানে সারাদিন কাজ করে মাসে ৩ হাজার টাকা বেতন পায়। মা অন্যের বাসায় কাজ করে। দুই জনের বেতনে সংসার চলছে। 
বাবার নাম তাহেরুন। বাবা কোথায়? উত্তরে, "জন্মের পর বাপকে দেখি নাই। দেখলেও স্পষ্ট মনে নাই। শুনছি হেয় নাকি আরেক জায়গায় বিয়া কইরা সংসার করতাছে।" ২০ টাকা নিয়া সাধলেও আত্মসম্মানের কথা চিন্তা করে অসম্মতি জানালো। 
প্রায়ই এরকম অহরহ ঘটনার শিকার মা বোনরা হয়ে আসছে। এক্ষেত্রে কর্তৃপক্ষের দায়িত্ববোধহীন মনোভাব চোখে পরার মতো।এরকম হাজারো মা-বোনদের, মাসুদ রানাদের অসহায়ত্বের ইতিহাস শহরের অলি-গলিতে দৈনিক রচিত হয়।

প্রশ্ন রয়ে গেল, এই মাসুদ রানা আর তার ভাই বোনদের ভবিষ্যত কি? আর ওই বাবা নামে নরপিশাচদের দৌরাত্ম্য কবে স্তিমিত হবে? বর্তমান বাংলাদেশ কি পারবে এই সকল সামাজিক সমস্যাকে মোকাবেলা করে ঘুরে দাঁড়াতে?

সিয়াম ইসলাম 
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,
বরিশাল বিশ্ববিদ্যালয়।
রামপুরা, ঢাকা।

শেয়ার করুন

0 coment rios: