ফারহান হোসেন,গবি প্রতিনিধি: গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদে ডেইরি প্রোডাক্টস টেকনোলজি প্রদর্শনী আয়োজিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আয়েজিত এ প্রদর্শনীতে অংশ নেয় ভেটেরিনারি অনুষদের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীরা। মূলত ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার অংশ হিসেবে আয়োজিত হয় এ প্রদর্শনী। এসময় শিক্ষার্থীরা চারটি গ্রুপে ভাগ হয়ে নিজেদের ডেইরি ল্যাবে দুগ্ধজাত বিভিন্ন পণ্য তৈরি করে এবং তা অনুষদের শিক্ষকদের সামনে প্রদর্শন করে। তৈরিকৃত পণ্যের মধ্যে ছিল দই,মিষ্টি,পুডিং,চমচম,পায়েস,লাচ্ছি, সন্দেশ ইত্যাদি। উক্ত আয়োজন নিয়ে ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো: জহিরুল ইসলাম খান বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে দুধ ও দুগ্ধজাত পণ্যের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীরা যারা কষ্ট করে এতো কিছু তৈরি করেছো তোমাদের পরিশ্রমের জন্য ধন্যবাদ।’ ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী শাহরিয়ার আব্দুল্লাহ জানান,‘দুধ দিয়ে তৈরিকৃত জিনিস আমরা নিত্যদিন খাই কিন্তু এগুলো কিভাবে বানাতে হয় তা আজ শিখলাম, এ থেকে বোঝা যায় আসলে ডেইরি প্রোডাক্ট এর গুরুত্ব কতটা।’ উল্লেখ্য, তৈরিকৃত দুগ্ধজাত পণ্যের সকল কাঁচামাল সরাসরি গণ বিশ্ববিদ্যালয়ের ডেইরি ফার্ম থেকে সরবরাহ করা হয়।
0 coment rios: