মো:হেলাল মিয়া,প্রতিনিধি বেরোবি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে আজ শহীদী মার্চ পালন করেছে।
গত ৫ই আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে গণভবন ছেড়ে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার আজ ১ মাস পুর্ন হওয়ায় সারাদেশের সাথে একাত্মতা পোষণ করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও শহীদী মার্চ পালিত হয়েছে।এসময় শহীদ আবু সাঈদ চত্বর থেকে রংপুরের মডার্ণ মোড় হয়ে মিছিল প্রদক্ষিণ করে,সেই সাথে বিচার চাই বিচার চাই,গনহত্যার বিচার চাই,আবু সাঈদ মুগ্ধ, শেষ হয় নি যুদ্ধ ইত্যাদি স্লোগান দেয় মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থী ও জনতা। তারপর মিছিলটি স্বাধীনতা স্মারকে এসে ফুলেল শ্রদ্ধা জানিয়ে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করে এবং আহতদের জন্য দোয়া করে সবশেষে মোমবাতি প্রজ্বলন করে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে।এসময় উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদ বাবা,বোন, ভাই।এছাড়াও,উপস্থিত ছিলেন রংপুরের আরেক শহীদ মানিকের মা,ভাই ও উপস্থিত ছিলেন।
0 coment rios: