মোঃ শফিউল্লাহ, নোবিপ্রবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাত করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে তারা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। সাক্ষাতকালে তারা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণার মান বৃদ্ধিতে যৌথ সহযোগিতামূলক উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন। এছাড়াও উভয় বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রয়াসে সভা, সেমিনার, প্রশিক্ষণ, কর্মশালা ও সম্মেলন আয়োজনের বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়। এসময় নোবিপ্রবি উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিদর্শনের আমন্ত্রণ জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ায় নোবিপ্রবি উপাচার্যকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, মঙ্গলবার (২৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে ঢাবি এবং বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর প্রজ্ঞাপন জারি করে অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল কে নোবিপ্রবির উপাচার্য নিয়োগ দেয়।
0 coment rios: